July 9, 2026, 6:18 pm

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আইন-শৃঙ্খলা অবনতির আশংকা নেই : জিএমপি কমিশনার

Reporter Name
  • আপডেট Thursday, February 8, 2024
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আইন-শৃঙ্খলা অবনতির আশংকা নেই। সব পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ২৩৩৫ জন বিদেশি মেহমান এসেছেন। সব কিছু ঠিক আছে। আশা করি শান্তিপূর্ণ ভাবে ইজতেমা সম্পন্ন হবে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানদের নিরাপত্তায় স্থাপিত গাজীপুর মহানগর পুলিশের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে পুলিশ ব্রিফিং করে জিএমপি কমিশনার মাহবুব আলম এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ মোতায়ন আছে। সকাল ৯টা পর্যন্ত ২৩৩৫ জন বিদেশি মেহমান দ্বিতীয় পর্বে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিএমপি কমিশনার বলেন, মাওলানা সাদ আসবেন কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই আমার কাছে। তবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত রয়েছি। আইন-শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু করতে দেওয়া হবে না। ইজতেমার পূর্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাদ সাহেব সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সরকারের বিষয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর