October 12, 2026, 2:57 pm

দিনাজপুরে বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল ৪ জনের

Reporter Name
  • আপডেট Tuesday, February 6, 2024
  • 142 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক,দিনাজপুর :: বিআরটিসি বাসের চাপায় চারজন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীর বন্দর সুইহারী বাজারে খানসামা রোর্ডের মুখে এ দুর্ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকনা জানা যায়নি।এদিকে স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে করে অন্তত দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।
জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর দশমাইল মোড় থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রানীর বন্দর সুইহারী বাজারে খানসামা রোর্ডের মুখে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির সিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর