July 9, 2026, 2:50 pm

পায়রা বন্দর ভিত্তিক বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে: চেয়ারম্যান

Reporter Name
  • আপডেট Monday, February 5, 2024
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :: পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, ‌‘এলাকার উন্নয়নের জন্য পায়রা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন ছিল। ২০১৩ সালের নভেম্বর থেকে এ বন্দরটি যাত্রা শুরু করে। এ বন্দরটিকে কেন্দ্র করে এলাকায় সড়কের উন্নতি, কলকারখানা স্থাপনসহ এলাকাভিত্তিক বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ২০১৬ সাল থেকে এ বন্দরে বাণিজ্যিক জাহাজগুলো আসা শুরু করলেও বিদেশি জাহাজগুলো সবচেয়ে বেশি আসা শুরু হয় ২০২১ সাল থেকে। ইতোমধ্যে ৯৫২টি জাহাজ পায়রা বন্দরে এসেছে। পাথর, এলপিজি এবং বিভিন্ন ধরনের কলকারখানা আমাদের প্রস্তাব দিয়েছে। এখন এ বন্দরে ১০ মিটার গভীরতার জাহাজ আগমন করছে এবং চ্যানেলটি রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকবে।’
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর চট্টগ্রাম, দ্বিতীয়টি মোংলা এরপর পায়রা বন্দর। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে তাতে ট্রাফিকও বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম থেকে একটি জাহাজ আসতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু পায়রা বন্দর থেকে কালিগঞ্জ হয়ে সরাসরি ঢাকা যেতে মাত্র ৩৬ ঘণ্টা লাগবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে।’
এসময় তার সাথে পায়রা বন্দর সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ সোহরাব হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর