July 9, 2026, 5:16 pm

রংপুর নগরীতে চালু হলো সিটি বাস সার্ভিস

Reporter Name
  • আপডেট Monday, February 5, 2024
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রংপর :: রংপুর নগরীতে দুটি সিটি সার্ভিস বাসের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর সিও বাজার এলাকায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
প্রাথমিকভাবে বিআরটিসি’র দুটি বাস নগরীর সাতমাথা থেকে সিওবাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১০ টাকা। এটি সাতমাথা থেকে শাপলা পর্যন্ত ১০ টাকা, কেন্দ্রীয় বাস টার্মিনাল ১৭ টাকা, মেডিকেল মোড় ২৫ টাকা এবং সিও বাজার ২৯ টাকায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন, রংপুর জেলা ও বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএম মজিদ, বিআরটিসি’র ম্যানেজার (অপারেশন) সুলতান আলম, বিআরটিএ’র উপ-পরিচালক আব্দুল কুদ্দুস।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখেছি সেখানকার নগরীর মানুষ সিটি সার্ভিস বা বাসে চলাচল করে। শুধুমাত্র রংপুর নগরীতে বর্তমানে রিকশা-অটোরিকশাতে মানুষ চলাচল করে। আদালতের আদেশ রয়েছে মহাসড়কে এসব তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। অনেক সময় বাসের সাথে এসব ধীরগতির যানবাহনের দুর্ঘটনা ঘটে। সিটি বাস সার্ভিসের মাধ্যমে মানুষ নিরাপদে, দ্রুত সময়ের মধ্যে চলাচল করতে পারবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর