নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: জেলার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা-পুরস্কার বিতরণ অনুষ্টিত।৩-ফেব্রুয়ারী শনিবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান সুমন এমপি।সভাপতিত্ব করেন কলেজের সভাপতি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ।অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদের সম্মানিত সদস্য আবু বকর সিদ্দিক দুলাল ভুইয়া,সহ-সভাপতি জয়নাল আবেদীন,সহ-সভাপতি বজলুর রহমান এবং থানা অফিসার ইনচার্য মাজেদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকেই ছিলেন।সার্বিক সহযোগীতায় ছিলেন কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম।এসময় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন মাহমুদ হাসান সুমন এমপি।সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন বলেন শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জন করে দেশ জাতির কল্যাণে কাজ করার উৎসাহ দেন।