July 9, 2026, 12:26 pm

বিশ্ব ইজতেমায় সেবা দিতে প্রস্তুত ফায়ার সার্ভিস

Reporter Name
  • আপডেট Thursday, February 1, 2024
  • 126 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিশ্ব ইজতেমা ময়দানে অগ্নি নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পুরো ইজতেমা ময়দানে ৩৫৭ জনবল অগ্নি নিরাপত্তা দান করবেন। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তাৎক্ষণিক অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ারফাইটার দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য বিভিন্ন স্থানে তিনটি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিস এর সেবা পেতে ০১৯০১০২০৮৬৬ এই মোবাইল ফোন নম্বর ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে।
এদিকে দ্রুত অগ্নি নির্বাপণের জন্য তুরাগ নদীসহ ময়দানের চারপাশে দিনরাত ২৪ ঘণ্টা ১৪টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ময়দানের বিভিন্ন স্থানে তিনটি পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে চারটি অ্যাম্বুলেন্স, টু হুইলার, রেসকিউ কমান্ড ভেহিকেল প্রস্তুত রয়েছে।  নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদীতে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল রাখা হয়েছে।  এছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই থাকবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর