July 9, 2026, 11:10 am

বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে : ধর্মমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, February 1, 2024
  • 120 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী চান বিশ্ব ইজতেমায় দুই গ্রুপ এক হোক। বিশ্ব ইজতেমার আয়োজন পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি। বাংলাদেশে এর আয়োজন হচ্ছে। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার দুটি পর্ব সমাপ্ত হবে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানে স্থাপিত হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের সেবা ও নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব দপ্তর নিয়োজিত রয়েছে। এরপর মন্ত্রী বিদেশি খিত্তা পরিদর্শন করে বিদেশি মেহমানদের শুভেচ্ছা জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বসিরুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান, সমন্বয়কারী আবুল হাসনাত প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর