August 23, 2026, 7:52 am

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Wednesday, January 31, 2024
  • 161 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদের পুনর্নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে স্পিকার শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং সংসদ সদস্য ইকবালুর রহিম, সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ আসন পীরগঞ্জের আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর