শামীমা খানম :: গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্ছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির, সাধারণ সম্পাদক রহুল আমিন মনি সরকারসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।