October 8, 2026, 6:47 am

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ৯টি ট্রাক নিয়ে ডুবে গেছে ফেরি

Reporter Name
  • আপডেট Wednesday, January 17, 2024
  • 118 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পরিবহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মজিবুর রহমান।
তিনি জানান, ৭টি ছোট ও দুটি বড় ট্রাক ছিল ফেরিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ ফেরিটি উদ্ধারে কাজ করছে ঢাকা-মানিকগঞ্জসহ বিভিন্ন ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনে সিনিয়র ফায়ার ফাইটার আশফাকুর রহমান বলেন, আজ সকাল ৮টা ১৭ মিনিটে আমরা খবর পাই। পরে স্পিডবোটসহ এই স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখন উদ্ধারকাজ চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর