October 7, 2026, 2:56 pm

তিন দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

Reporter Name
  • আপডেট Tuesday, January 16, 2024
  • 122 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তিন দিনের সফরে আজ নিজ জেলা পাবনা এসেছেন। ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঈশ্বরদী বিমানবন্দর অবতরণ করে। সেখান থেকে গাড়িযোগে বিকেলে পাবনা যান রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এ সময় তার সাথে ছিলেন। পাবনা জেলা সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সূত্র: বাসস ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর