শামীমা খানম :: গাজীপুর মহানগর টঙ্গীর ৫৬ নং ওয়ার্ড স্টেশন রোড বাদল স্টোরে ভুয়া মেসেজে একজন আটক। মঙ্গলবার দুপুর তিনটায় বাদল স্টোরে রকেটের মাধ্যমে ১৯ হাজার ৫০০ টাকা মেসেজ দেন এক গ্রাহক। দোকানদার বাদল ওই মেসেজ ভুয়া হিসেবে গ্রাহককে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের হস্তান্তর করেন। দোকানি জানান দুপুরে মেসেজের মাধ্যমে ১৯,৫০০ টাকা চান নাম না জানা ওই আগন্তুক।। মেসেজ চেক দিতে গেলে দেখা যায় মেসেজটি আসলেই ভুয়া। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানার মুস্তাফিজুর রহমান এসে ঘটনাস্থল থেকে প্রতারকে আটক করে থানায় নিয়ে যায়।