July 9, 2026, 8:42 am

‘নির্বাচনে জয়ী হলে… লন্ডন থেকে ধরে এনে শাস্তি দিব’ : টুঙ্গিপাড়ায় জনসভায় প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, December 30, 2023
  • 106 জন দেখেছে

অনলাইন ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্ত্রাসের হুকুমদাতা দাবি করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে… ওই লন্ডনে বসে হুকুম দিবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে, দেশের মানুষ মারবে সেটা হতে পারে না। দরকার হলে ওখান (লন্ডন) থেকে ধরে এনে শাস্তি দিব।”
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে সন্ত্রাসী এবং জামায়াতকে যুদ্ধাপরাধী দল আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আন্দোলনের নামে তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করে। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, এটাই নাকি তাদের আন্দোলন। তাদের আন্দোলন মানুষ পোড়ানো। মানুষের ক্ষতি করা। দেশের সম্পদ নষ্ট করা। এদের মধ্যে কোনো মানবতাবোধ নেই।
সম্প্রতি ট্রেনে আগুন দিয়ে মা ও শিশুকে হত্যার নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, এই ঘটনা বিশ্বকে নাড়া দিয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াতকে এখন আর মানুষ বিশ্বাস করে না। আর বিশ্বাস করে না বলেই তারা আন্দোলনে সফল হতে পারেনি এবং পারবেও না। তাদের কোনো জনসমর্থন নেই। এবারের নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত চলছে জানিয়ে সবাইকে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। ৭ই জানুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এই চক্রান্তের সমুচিত দেয়া হবে বলে মনে করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর