July 9, 2026, 8:45 am

শমসের মবিন চৌধুরী ও খন্দকার তৈমুর আলমকে জাতীয় বেঈমান বললেন তৃণমূল বিএনপির এমপি প্রার্থীরা

Reporter Name
  • আপডেট Friday, December 29, 2023
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী-মহাসচিব খন্দকার তৈমুর আলমকে জাতীয় বেঈমান-মীরজাফর আখ্যায়িত করেছেন তৃণমূল বিএনপির এমপি প্রার্থীরা।
তারা বলেন, চেয়ারপারসন ও মহাসচিব অন্য একটি দলের সাথে আতাত করে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে। যাতে আমরা নির্বাচন করতে না পারি। তারা এখন নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে।
আজ শুক্রবার সন্ধ্যায় তৃণমূল বিএনপির সকল প্রার্থীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা এ মন্তব্য করেন তারা। আলোচনা সভায় তৃণমূল বিএনপির কো চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদার প্রধান অতিথি ও ভাইস চেয়ারপারসন মেজর (অবঃ) ডাঃ শেখ হাবিবুর রহমান খান সভাপতিত্ব করার কথা থাকলেও তারাও বেইমানি করে পালিয়েছেন বলে জানান এই প্রার্থীরা। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
যশোর ৫ আসনের এমপি প্রার্থী মেজর অব মোস্তফা মনি বলেন, শমসের-তৈমুর আর অন্তরা হুদা দলের টাকা আত্মসাৎ করে জাতির সাথে যে হারে নাটক, তামাশা করে যাচ্ছে উলংগ ভাবে। জাতি এদের বিচার করবে। এরা আমাদের মাঠে লেলিয়ে দিয়েছে। ওরা আমাদের সাথে কোন যোগাযোগ করে না। ফোন ধরে না।
কিসের টাকা আত্মসাৎ করেছে নেতারা এমন প্রশ্নের জবাবে এমপি প্রার্থীরা বলেন, শমসের , তৈমুর ও অন্তরা সারা দেশের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের নির্বাচন পরিচালনায় বিশেষ ফান্ড এর টাকা আত্মসাৎ করে এখন আমাদের আর কারো সাথে যোগযোগ করে না। ফান্ডে নির্বাচন পরিচালনায় সকল প্রার্থীদের পর্যাপ্ত বাজেট ছিল। যা নির্বাচনী কাজে দেয়ার কথা ছিল।
তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব সাক্ষাৎ করে পরিস্থিতি সমাধান না করলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরণ অনশনে যাওয়ার হুশিয়ারি দেন এমপি প্রার্থীরা। তৃণমূল বিএনপির এমপি প্রার্থীরা শমসের মবিন ও তৈমুর আলমকে বহিষ্কার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর