July 9, 2026, 12:26 pm

শেখ হাসিনার মার্কা নৌকা যারা অন্য প্রতীককে শেখ হাসিনার প্রতীক বলে প্রচার করছে, তারা মিথ্যাচার করছে : শেখ ফজলে শামস্ পরশ

Reporter Name
  • আপডেট Friday, December 29, 2023
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কেন্দ্রীয় যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আমাদের দরকার অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের এই নির্ধারণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে কিভাবে আমরা অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন পেতে পারি। তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীরা যদি শপথ নেন নির্বাচনে প্রত্যেককে অন্ততপক্ষে ১৫ জন করে ভোটার কেন্দ্রে নিয়ে আসতে পারি তবেই অংশগ্রহণমূলক নির্বাচন পেতে পারি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেলের পক্ষে নির্বাচনী এক পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বটতলা এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে ওই পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় যুব লীগের চেয়ারম্যান আরো বলেন, আমরা যারা রাজনীতি করি, তারা আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার একমাত্র প্রতীক নৌকা। যারা অন্য কোন প্রতীককে শেখ হাসিনার প্রতীক বলে প্রচার করছে, তারা মিথ্যাচার করছে। নৌকা একটি আদর্শের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারি সারাদিন গাজীপুর-২ আসনের নৌকা মার্কায় ভোট দিয়ে এটিকে আবারও প্রমান করে দিতে হবে।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, মাননীয় শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবমুখী ইশতেহার দিয়েছেন এখানে কোন ভাঁওতাবাজি নেই প্রতারণা নেই। আওয়ামী লীগের নেতৃধীন এ সরকারের পক্ষেই ওই ইশতেহার বাস্তবায়ন সম্ভব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর