July 9, 2026, 12:11 pm

লালমনিরহাট-৩ নৌকার সমর্থকদের হামলায় লাঙলের ১৪ নেতাকর্মী আহত

Reporter Name
  • আপডেট Wednesday, December 27, 2023
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট :: লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় জাতীয় পার্টির লাঙল প্রতীকের ১৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা পরিষদ অডিটরিয়ামে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানের একটি মতবিনিময়সভাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান অভিযোগ করেন, ভোটগ্রহণের সময় দায়িত্ব পালন করবেন―এমন মাদরাসা শিক্ষকদের নিয়ে সকালে নৌকার প্রার্থী মতবিনিময় করছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গেলে তাঁকে হেনস্তা করা হয়। পরে তিনি সেখান থেকে দলীয় কার্যালয়ে ফিরে আসেন। ওই ঘটনার পর কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা লাঙল সমর্থকদের ওপর নৌকার সমর্থকরা এসে অতর্কিতভাবে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে নৌকার প্রার্থী মতবিনিময় করেছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দোকানদারদের সঙ্গে মারামারি হয়েছে বলে দাবি করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জাল হোসেন।
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও নৌকার প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর