July 9, 2026, 12:09 pm

১ জানুয়ারি থেকে সব আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের

Reporter Name
  • আপডেট Wednesday, December 27, 2023
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী বছরের ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ বুধবার সুপ্রিমকোর্ট বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে দেশের উচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের সব (অধস্তন) আদালত বর্জনের ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর