July 9, 2026, 2:47 pm

অসহায় শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, December 25, 2023
  • 118 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রী ও আফতাবনগরে অন্তত ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বনশ্রী সোসাইটি এবং আফতাবনগর সোসাইটির সদস্যরা। অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান। আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার ম্যানেজার মো. মারুফ আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর