July 9, 2026, 2:43 pm

তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে: চিফ হুইপ

Reporter Name
  • আপডেট Sunday, December 24, 2023
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর :: জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ফাঁসি হওয়া যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী, স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়ে খুনি তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আজ রোববার (২৪ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকায় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বিদেশে থেকে তারেক জিয়ার নির্দেশে বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এটা তার (তারেক জিয়া) নেতৃত্বে তাদের আমলে যে লুটপাট করা টাকা ও এই সব পরিবারগুলোর মাধ্যমে টাকা ব্যয় করে এই অপচেষ্টা করছে তারা। আমাদের বিশ্বাস বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা যেমন পদ্মা সেতু করেছি, তেমনি আমরা নির্বাচনও করবো। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
এদিন চিফ হুইপ দক্ষিণ বহেরাতলা ও কুতুবপুর ইউনিয়নের আরও কয়েকটি স্থানে জনসংযোগ করেন। পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর