November 27, 2026, 12:02 am

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় চট্টগ্রামে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, December 23, 2023
  • 143 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় চট্টগ্রামে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে রেড ক্রিসেন্ট একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মানবিক সংকট- সবসময় রেড ক্রিসেন্ট মানুষের পাশে সাহসের সঙ্গে লড়াই করেছে। রেড ক্রিসেন্টের কার্যক্রম সমাজের সামর্থ্যবান শ্রেণিকে উৎসাহ যোগায়।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর আশরাফুল আলম, এসরারুল হক, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোশারফুল হক চৌধুরী পাভেল, ইউনিট লেভেল অফিসার আব্দুর রহিম আঁকন ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ সহ যুব সদস্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর