স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কড়ইতলা মহল্লায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কড়ইতলা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ সাদেক হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম।
অনন্য মধ্যে উপস্থিত ছিলেন কড়ইতলা বাইতুন নূর জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি তৃণমূল নেতা জয়নাল আবেদীন, সেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক অনিক, মটর চালক লীগ নেতা দুলাল হোসেন, টংগী পশ্চিম থানা মৎস্য জীবি লীগের সাধারণ সম্পাদক সোহেল, মৎস্য জীবি লীগ নেতা সুমন, যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন,মরিয়ম, শাহনুর আক্তার, সহ অনন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন উন্নয়ন অগ্রযাত্রা ধারা অব্যাহত রাখতে আগামী ৭ ই জানুয়ারী নৌকা মার্কা কে করার বিকল্প নেই। জাহিদ আহসান রাসেল এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে ভূমিকা পালন করার আহবান জানান।