July 9, 2026, 6:40 pm

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে গণসংযোগ রিজভীর

Reporter Name
  • আপডেট Friday, December 22, 2023
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীর উত্তরায় গণসংযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, থানা বিএনপির নেতা হারুনুর রশিদ খোকা, রিপন হাসান, সোলায়মানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিজভী আহমেদ বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে’। পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কোলাবরেটর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর