July 9, 2026, 7:31 pm

‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়ে মানিকগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, December 22, 2023
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :: ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ করে মানিকগঞ্জ শহরের বেউথা ও গিলন্ড বাজার এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে শহরের বেউথা বাজার এলাকায় গণসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন, আব্দুস সালাম বাদল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটনসহ বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অপরদিকে সকাল ৮টার দিকে সদর উপজেলার গিলন্ড বাজার এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় মানুষকে ‘ডামি নির্বাচনে’ ভোটকেন্দ্রে না গিয়ে বর্জনের আহ্বান জানান তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর