July 9, 2026, 7:30 pm

ভয়-ভীতি দেখিয়ে ভোটারদের ঠেকানো যাবে না : স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দীন

Reporter Name
  • আপডেট Thursday, December 21, 2023
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৫টিতেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নিজ দলের নেতারা। সবগুলো আসনেই সমানে সমান লড়াই হলেও কিছু ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকার আভাস মিলছে। গাজীপুর-৩ আসন ছাড়া সবগুলো আসনেই স্বতন্ত্র প্রার্থীর ‘ছায়াসঙ্গী’ হিসেবে কাজ করছেন গাসিকের আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দীনের সমর্থকরা মিছিল নিয়ে শফি উদ্দিন সরকার একাডেমী রোডে এসে জড়ো হয়। পরবর্তীতে শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে আলোচনার মাধ্যমে সমর্থকদের কাছে ট্রাক মার্কায় ভোট চান কাজী আলিম উদ্দিন বুদ্দীন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অভিন্ন টংগী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, টংগী থানা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা নাসির, এম এম হেলাল উদ্দিন, কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় কাজী আলিম উদ্দিন বুদ্দীন বলেন, ১৮ বছরে জনগণের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়ে বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল জনগণকে উপহার দিয়েছে ষড়যন্ত্র, নির্যাতন, মাদক। যা থেকে বর্তমানে জনগণ নিস্তার চায়। এ সকল অত্যাচার জুলুম থেকে মানুষকে মুক্তির লক্ষ্যে সকলকে তার ট্রাক প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।
গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্ধিন টংগী গাজীপুরের মানুষের মাদক সন্ত্রাস চাঁদাবাজি থেকে রক্ষা করে একটি সামাজিক আধুনিক শহর গড়ে তুলতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গাজীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আগামী ৭ জানুয়ারি আমরা সকলে মিলে তাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে টঙ্গী ও গাজীপুরবাসীকে সকল জুলুম নির্যাতন থেকে রক্ষা করব। জোর করে বাধা দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ভোটারদের ঠেকানো যাবে না। ৭ তারিখ আমাদের বিজয় হবেই।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর