October 12, 2026, 5:34 pm

গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী আকম মোজাম্মেল হকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, December 21, 2023
  • 153 জন দেখেছে

স্টাফ রিপোর্টার,গাজীপুর :: গাজীপুর মহানগরের ১৫ নং ওয়ার্ড ভোগড়া মধ্যপাড়া বাজারে বুধবার সন্ধ্যায় গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাসন থানা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আফজাল হোসেন সরকার রিপন ওই ক্যাম্প উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা মমতাজ উদ্দিন মেম্বার, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল হালিম সরকার, রোভার পল্লী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল সালাম, ভোগড়া আ’লীগের নির্বাচন পরিচালনার কেন্দ্র কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ আক্রাম হোসেন, গাজীপুর মহানগর মহিলালীগের সভানেত্রী সেলিনা ইউনুস, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার, আতাউর রহমান মেম্বার, আব্দুল হামিদ মেম্বার, আব্দুল সালাম মেম্বার, আব্দুস সোবহান, আব্দুল মজিদ প্রমূখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর