মো: রাসেল, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -২ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির নৌকা প্রতীকে ভোট চেয়ে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কাজী মন্জুর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কাজী ইলিয়াস আহম্মেদ, মহিলা আওয়ামী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ নীলিমা আক্তার লিলি,আওয়ামী লীগ নেতা হাজী তকবির হোসেন, বেলায়েত হোসেন বেলু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মজিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠন মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট শিল্পপতি সহিদুর ইসলাম, শামীম ইশতিয়াক, এডঃ গোলাম মোস্তফা, আব্দুল হাকিম বেপারী, কাজী আশরাফুল জামান খোকা, কজী নুরুল আমিন বাবু, আবু সাঈদ,কাজী কাউসারুজ্জামান বাবুল, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির উদ্দিন, ৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী আবু সাঈদ, টঙ্গী পূর্ব থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শিরিন আক্তার শিলা,কাজী রাব্বি হাসান শুভ,কাজী সিহাব জান্নাতুল চৌধুরী রুপা, আলী সাহরিয়াল প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখ গাজীপুর -২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। সকল মানুষ ঐক্য বদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিব।