July 9, 2026, 11:09 pm

নান্দাইলের কানুরামপুরে নৌকার প্রার্থী আবদুস সালামকে বিজয়ী করার লক্ষে মতবিনিময়

Reporter Name
  • আপডেট Tuesday, December 19, 2023
  • 94 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার, (ময়মনসিংহ) :: বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নান্দাইল-৯ আসনের উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেজর জেনারেল আলহাজ মোঃ আবদুস সালাম’কে বিজয়ী করার লক্ষে কানুরামপুর বাজারে দলীয় অফিসে প্রতিদিনই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আয়োজন করে মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এরই অংশ হিসেবে ১৮-ই ডিসেম্বর সোমবার মাগরিব নামাযের পর অনুষ্টানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৩-নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শামছুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম সোহাগ, আওয়ামীলীগ নেতা রইছ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন,মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাহারুল করিম শিপু, যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া,স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবাহক মোবারক হোসেন,যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন,যুবলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান,ব্যবসায়ী রুহুল আমিন শ্রমিক লীগ নেতা মোঃ ইছাম উদ্দিন,৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন,রহমত উল্লাহ, হারেছ উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সুমন, প্রান্ত,রিদয়,জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে আলোচনা শেষে শীতের সময়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং কতৃপক্ষ উপস্থিত লোকজনকে আনন্দময় খাবার খাওয়ানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর