July 9, 2026, 11:13 pm

ভোটের প্রচারণায় কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, December 19, 2023
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামীকাল বুধবার সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সফর। এরপর বিভিন্ন জেলায় ভার্চুয়াল ও সরাসরি সফর করবেন। বরিশাল, গোপালগঞ্জ ও মাদারীপুরে সরাসরি সফর করবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এসব তথ্য জানিয়েছেন।
সায়েম খান জানান, বুধবার (২০ ডিসেম্বর) হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরানের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু করবেন শেখ হাসিনা। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।
এরপর আগামী ২১ ডিসেম্বর বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।
এরপর ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলা সফর করবেন আওয়ামী লীগ সভাপতি। ওইদিন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে অর্থাৎ নিজের নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া ওইদিন মাদারীপুর-৩ আসনেও আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর