July 10, 2026, 12:33 am

হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Monday, December 18, 2023
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ভোলা :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক দফা দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার ডাকা হরতালের সমর্থনে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে শহরের বাপ্তা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পৌরসভার গেট এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক কবির হোসেন, সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. রবিন চৌধুরী, লুকু চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, জহির, আলমগীর, শামীম, ইব্রাহিম দেওয়ান প্রমুখ।
অপরদিকে একই সময়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরের নেতৃত্ব হরতালের সমর্থনে শহরের উকিলপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বিল্লাল কমিশনার, বিএনপি নেতা খোকন ও তুহিন, জেলা যুবদল নেতা ওমর ফারুক, বাপ্পি, আমিনুল ইসলাম মাসুম, রিয়াদ হাওলাদার প্রমুখ। মিছিলে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগের পাশাপাশি নির্বাচনি তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিএনপির সকল কারবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর