July 10, 2026, 12:36 am

গাজীপুরে ৪৪ বৈধ প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার ৭, প্রতিদ্বন্দ্বিতায় ৩৭ প্রার্থী

Reporter Name
  • আপডেট Sunday, December 17, 2023
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুরের পাঁচটি নির্বাচনী আসনে ৪৪ বৈধ প্রার্থীর মধ্যে রোববার প্রত্যাহারের শেষ দিনে সাত প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে এ নির্বাচনে ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।
তিনি জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি আসন থেকে যারা প্রত্যাহার করলেন তাদের মধ্যে গাজীপুর-১ আসন থেকে তৃণমূল বিএনপি’র প্রার্থী আব্দুল জব্বার সরকার, ও একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আল আমিন। এছাড়াও পাঁচটি আসনের জাকের পার্টি পাঁচ প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন যথাক্রমে মানিক সরকার, রীনা রহমান, মো. আলাউদ্দিন, জুয়েল কবির এবং এএনএম মনিরুজ্জামান। ফলে গাজীপুর-১ আসন থেকে ৭জন, গাজীপুর-২ আসনে ৯জন, গাজীপুর-৩ আসনে-৭জন গাজীপুর-৪ আসনে ৬জন এবং গাজীপুর-৫ আসনে ৮প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২০ডিসেম্বর সহকারি রিটার্নিং কর্মকর্তা এএইচএম কারমরুল ইসলাম বলেছেন, আগামী ২০ ডিসেম্বর হতে ২জানুয়ারী পর্যন্ত ১৬দিন ব্যাপী ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ চলবে। এবারের নির্বাচনে গাজীপুরে ১৯হাজার ৪০৩জন ভোটগ্রহণ কর্মকর্তাকে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেয়া হবে। গাজীপুরে ৯৩৫টি ভোট কেন্দ্রে ৫হাজার ৫৬৮টি ভোট কক্ষে তারা দায়িত্ব পালন করবেন। এবারের গাজীপুরে মোট ভোটার সংখ্যা হলো ২৬লাখ ১৪হাজার ৩২৭।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর