July 9, 2026, 1:36 pm

৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে আসন ভাগাভাগি: ড. মঈন খান

Reporter Name
  • আপডেট Thursday, December 14, 2023
  • 98 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে আসন ভাগাভাগি। এটা বানরের পিঠা ভাগাভাগি। দেশের মানুষ তা জানে। ঢাকা থেকে আসন ভাগাভাগি করে শুধু ৭ জানুয়ারি ঘোষণা করা হবে।’ আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘১৯৭১ সালের এইদিনে যারা দেশের সম্পদ তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেটা নিকৃষ্ট ও জঘন্যতম কাজ। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও এখন গণতন্ত্র কায়েম করতে পারিনি। যেটার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র, আজ সেটাই নেই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধারে না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
সরকারে প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘হামলা, মামলা, গ্রেপ্তার বন্ধ করে জনগণের মুখোমুখি হোন। ভয় পান কেন? যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আবার ক্ষমতায় আসেন তাহলে সবার আগে আমি আপনাদেরকে অভিনন্দন জানাব।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর