July 9, 2026, 1:46 pm

গাজীপুর মহানগর আওয়ামী মটর শ্রমিক লীগের কমিটি গঠন

Reporter Name
  • আপডেট Thursday, December 7, 2023
  • 189 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগর আওয়ামী মটর শ্রমিক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে । গতকাল মঙ্গলবার আওয়ামী মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম রাব্বানি রায়হান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো.আলমাস হাওলাদার মিন্টুর স্বাক্ষির এ কমিটির অনুমোদন দেওয়া হয় । নবগঠিত কমিটিতে নাহিদুর রহমান খান শিপলুকে সভাপতি ও গোলাম রাব্বানী জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে ।
কমিটিতে অন্যরা হলো,কার্যকরী সভাপতি মো. নান্টু ,সিনিয়র সহ- সভাপতি মো.খোকন ,সহ- সভাপতি রকি মাহফুজ , মাহিদুল ইসলাম বাপ্পি , আমিরুল ইসলাম ,শেখ শান্ত ,জিকরুল ,যুগ্ন সাধারণ সম্পাদক নাদির খান, সুজন মাহমুদ ,রাকিব হাসান ,মো. সালাউদ্দিন ,মো. জাকির হোসেন , মো. আক্তার হোসেন , সাংগঠনিক সম্পাদক মাসুম রায়হান ,মো. আলামিন ইসলাম শাওন , মো. স্বপন আহমেদ । উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের কাছে জমা দিয়ে অনুমোদন নেওয়ার জন্য বলা হয়েছে । নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জনি বলেন , বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন গড়তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আমরা পেয়েছি স্বপ্নের পদ্মা সেতু। আজ আওয়ামী সরকারের উন্নয়ন তৃনমূলে পৌঁছে গেছে। কেন্দ্রীয় কমিটির কার্যক্রম সফল করার জন্য সক্রিয় ভূমিকা পালন করবো ।গাজীপুর মহানগর শাখার কমিটি দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর