October 12, 2026, 3:23 pm

রাজধানীর মহাখালীতে পেট্রল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৮

Reporter Name
  • আপডেট Wednesday, December 6, 2023
  • 133 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মহাখালী রয়েল পেট্রল পাম্পে গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৮ কর্মচারী। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।
দগ্ধ মো. মামুন শেখ বলেন, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপে বিকট বিস্ফোরণ হয়। তখন সেখানে আশপাশে থাকা তারা সবাই দগ্ধ হন।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ‘মহাখালী বাস স্টেশনে রয়েল পেট্রল পাম্পে লাগা আগুনের সংবাদ পাওয়া যায় রাত ৮টা ৮ মিনিটে। আগুন নির্বাপণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করে। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তেজগাঁও শিল্প অঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘রয়েল পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত আছে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর