July 9, 2026, 2:47 pm

বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মরবে না : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, December 6, 2023
  • 112 জন দেখেছে

আশরাফুল শ্রাবন :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত অসহায় হত দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যয্য মূল্যে চাল, ডাল, তৈল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুল ইসলাম নূরুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। সরকার ঘোষিত স্বপ্ল মূল্যে অসহায় দুই হাজার পরিবারের মাঝে ৪শত ৭০টাকায় ৫ কেজি চাউল, ২ লিটার শরিষার তৈল, ২ কেজি মশুর ডাল দেয়া হয়।
এ সময় আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা বাংলাদেশের কেউ না খেয়ে মরবে না। কেউ খাবেরের কষ্ট করবে না, তারই আলোকে আজকের এ কর্মসূচি।
তিনি আরো বলেন দেশের মানুষ যাতে কষ্টে না থাকে প্রত্যকটি মানুষের ভাত কাপরের অধিকার আছে। সেই অধিকার বাস্তবায়ন করাই এই সরকারের মূল লক্ষ। এই কার্যক্রম সারা বাংলাদেশে অব্যহত আছে এবং থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি উপস্থিত সবার কাছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। সেই সাথে তার জন্য আগামী নির্বাচনে ভোট ও দোয়া কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর