May 26, 2026, 11:49 pm

চার দিনের সফরে ঢাকায় লুক্সেমবার্গের মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট

Reporter Name
  • আপডেট Saturday, April 29, 2023
  • 276 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: চার দিনের সফরে ঢাকায় এসেছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট। আজ শনিবার (২৯ এপ্রিল) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম তাকে স্বাগত জানান।

জানা গেছে, লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলমের সঙ্গেও বৈঠক করবেন লুক্সেমবার্গের মন্ত্রী। এছাড়া তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর