November 30, 2026, 1:18 am

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

Reporter Name
  • আপডেট Sunday, November 29, 2026
  • 10 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
স্পিকারের দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত ২৩ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ওই দিন দুপুর ১টা ৪০ মিনিটে তিনি দেশ ত্যাগ করেন। এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর