October 12, 2026, 12:12 pm

জামিন পেলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Reporter Name
  • আপডেট Sunday, December 3, 2023
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুলুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছিল বিএনপি। পরদিন ১৮ অক্টোবর রাজধানীর বাড্ডার থানায় নাশকতার অভিযোগে করা মামলায় তাকে আদালতে তোলা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্যান্সারে আক্রান্ত। গ্রেপ্তারের কিছুদিন আগে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। প্রতি সপ্তাহে তাকে কেমোথেরাপি দিতে হয়। এছাড়াও নিয়মিত অন্যান্য ওষুধও খেতে হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর