July 9, 2026, 11:10 am

সিসিক মেয়র-কাউন্সিলরদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

Reporter Name
  • আপডেট Sunday, December 3, 2023
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশেনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২ ডিসম্বর) নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সভাপতিত্বে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা অংশ নেন। সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। তাই এ আসনে জনগণের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সিলেট মহানগরের ভোটারদের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলাররা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সুখে-দুঃখে আপনারা সবসময় পাশে থাকেন। সেইসঙ্গে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড কাউন্সিলরদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলদের বিকল্প নেই।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দ্বাদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, সরকার সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে অনেক কাজ করেছে। বিগত ১০ বছর সিসিক মেয়র পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়ন বরাদ্দ বিন্দুমাত্র কম দেয়নি সরকার। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণই মুখ্য, অন্য কিছু নয়।
সভায় উপস্থিত কাউন্সিলররা বলেন, এ আসনে জনগণ যেন তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কাউন্সিলররা নির্বাচনে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদের নির্বাচনমুখী করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও সুপারিশ উপস্থাপন করেন। এছাড়া নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত কাউন্সিলররা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর