July 9, 2026, 6:33 am

কোনো বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না, ইইউ প্রতিনিধি দলকে বিএনপি

Reporter Name
  • আপডেট Saturday, December 2, 2023
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান। মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদসহ দলটির সিনিয়র ৫ নেতাও এতে অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি প্রতিনিধি দলকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবহিত করে তারা বলেন, ভোটে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের শরিক ও মিত্র দল। কোনো বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না।
বিএনপি নেতারা আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে এবং ভোটার উপস্থিতি বাড়াতে তাদের দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী করেছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সরকার নিয়ন্ত্রণ করছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আমাদের মধ্যে ভার্চুয়াল মির্টিং হয়েছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচনে বিএনপির অবস্থান ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে অবস্থান জানিয়েয়ে দিয়েছি।
এ ছাড়া ৭ জানুয়ারি একতরফা নির্বাচনীনের মাধ্যমে কেবল দেশের ভেতরে নয়, বরং সারা বিশ্বের গণতন্ত্রকামী মননশীল মানুষের সামনে বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে একটি কলঙ্কময় ভাবচিত্র প্রতিস্থাপন করবে সে বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরেছি। শুধু তাই নয়, নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে সরকার যেভাবে সুষ্ঠু নির্বাচন দেখানোর ধান্ধা করছে সে বিষয়টির খোলামেলা ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ নভেম্বর ঢাকায় পৌঁছায় ইইউর চার সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল। তারা হলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)। দ্বাদশ সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর