August 23, 2026, 9:14 pm

গাজীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ সরকারের নেতৃত্বে আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, December 2, 2023
  • 126 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০১ ডিসেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে পথসভা ও আনন্দ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার।
পথসভায় আরিফ সরকার বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি’কে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়াও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য,পারভেজ মোশারফ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ খলিল,৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম নিরব ,রাসেল আহমেদ,কায়সার আহমেদ মনির,আরফিন জিয়া অ্যাডভোকেট জাকির হোসেন, তানিম সরকার, সুজন জাহান, আশিক সরকার, রাব্বি সরকার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর