November 26, 2026, 9:54 pm

প্রয়াত মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Thursday, November 30, 2023
  • 172 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ডিএনসিসি। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের কবরে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক উপস্থিত ছিলেন। আরও ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম,সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান এবং ডিএনসিসির সকল বিভাগীয় প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় ডিএনসিসির কর্মকর্তারা প্রয়াত মেয়র আনিসুল হকের স্মৃতি তুলে ধরেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর