July 9, 2026, 4:09 am

অবরোধ সফলে রাজধানীতে বিএনপি-ছাত্রদলের মশাল মিছিল

Reporter Name
  • আপডেট Tuesday, November 28, 2023
  • 183 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: দ্বাদশ জাতীয় সংসদের ঘোষিত তপশিল বাতিল এবং বিএনপির ডাকা ৮ম দফা ২৪ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেত এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্টের সামনের সড়কে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা জসিম শিকদার রানা। মিছিল থেকে সরকারের পদত্যাগ এবং অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ ছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে রাজধানীর বনানী-কাকলী মোড় মেইনরোড আটকিয়ে মশাল মিছিল করা হয়। এ সময় ছাত্রদল কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উত্তর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদল নেতা পাভেল, বাড্ডা থানা ছাত্রদল নেতা নাসির, ইমনসহ শতাধিক নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর