August 24, 2026, 3:11 am

দেবিদ্বারে নেতাকর্মীদের সাথে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Tuesday, November 28, 2023
  • 152 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক,(দেবিদ্বার) কুমিল্লা ::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কুমিল্লা মডেল কলেজ মাঠে উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ মামুনুর রশীদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি মোঃ লুৎফুর রহমান বাবুল, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সুলতান পুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এম হুমায়ুন কবির, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান,রসূলপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকার, সুবিল ইউপি চেয়ারম্যান মোঃ মুকুল, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোকবুল হোসেন মুকুল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকার সহ আরো অনেকে প্রমূখ।
এদিকে মতবিনিময় সভা জনসমুদ্রে পরিবেশ তৈরি হওয়ায় উপস্থিত জনগন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নিবাচন করার জন্য উপস্থিত নেতাকমীরা শ্লোগান ঝড় তুলেন। এসময় আবুল কালাম আজাদ নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনাদের ভালো বাসায় আমি আপনাদের পাশে সব সময় আছি থাকবো ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর