মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসে এমপিকে পুর্নরায় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি। আনন্দ মিছিলটি থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বি কম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ফজলুর হক, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমির হামজা, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, ৩৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান টিটু, খোরশেদ আলম, যুবলীগ নেতা মো. কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ মামুন মোল্লা, যুবলীগ নেতা আব্দুল জলিল গাজী, সাজ্জাদুল ইসলাম মনির, মো. জাকির হোসেন, মো. জসিম উদ্দিন প্রমুখ।