July 9, 2026, 2:59 am

৩০০ আসনে আ.লীগের প্রার্থী তালিকা দেখুন

Reporter Name
  • আপডেট Sunday, November 26, 2023
  • 118 জন দেখেছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখে নিন-

ওবায়দুল কাদের জানান, দুটি আসনের প্রার্থীর নাম আজ প্রকাশিত হবে না। একটি হলো নারায়ণগঞ্জ-৫ আসন এবং আরেকটি কুষ্টিয়া-২ আসন।

এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর