August 25, 2026, 2:46 pm

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের উঠান বৈঠক

Reporter Name
  • আপডেট Tuesday, November 21, 2023
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সোমবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা মতিউর রহমান বি.কম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু, হুমায়ন কবির বাপ্পি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর