July 9, 2026, 8:59 pm

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

Reporter Name
  • আপডেট Sunday, November 19, 2023
  • 116 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। শনিবার (১৮ নভেম্বর) রাতে নিজেই ফেসবুক পোস্ট নিশ্চিত করেছেন মাহি।
পোস্ট তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম।’ তিনি আরও লিখেন, ‘ইনশা আল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেবো।’
এ দিকে মাহির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসবো।’
সম্প্রতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর