July 9, 2026, 11:10 pm

নির্বাচনে কে আসবে কে আসবে না সেটা দেখার সময় নাই: চুমকি

Reporter Name
  • আপডেট Thursday, November 16, 2023
  • 125 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আওয়ামী মহিলা লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পাকিস্তানি কায়দায় এদেশে নির্বাচন হবে না। কে আসবে আর কে আসবে না সেটা দেখার সময় আমাদের হাতে নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে যাবে।
তিনি বলেন, দুই নম্বরি করে ক্ষমতায় আসা যাবে না। বিএনপি ছাড়াই ৪৪টি রাজনৈতিক দল নির্বাচনে আছে। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে। মনে রাখবেন দ্বাদশ জাতীয় নির্বাচন কোন ছেলে খেলা নয়। এটা ভাগ্য উন্নয়নের নির্বাচন।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য চুমকি আজ বৃহস্পতিবার বিকালে গাজীপুরের পূবাইল মেট্রো থানার কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূবাইল থানায় নৌকার নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হাসানুল বান্না মজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সোলেমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি।
মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, যুবলীগ নেতা শেখ হালিম, মামুনুর রশিদ ভূঁইয়া,পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি আরাফাত হোসেন মেরাজ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, মোহাম্মদ মিন্টু মিয়া প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর