July 9, 2026, 11:14 pm

টঙ্গীতে তফশিল ঘোষণার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

Reporter Name
  • আপডেট Thursday, November 16, 2023
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকা থেকে বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়ে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সানজিদ আহমেদ মিথুন, মীর ফারুক, সালাহউদ্দিন, মাসুদ, হৃদয়, নাহিদ, জাহিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, আমরা এ অবৈধ সরকারের তফশিল মানি না। গত ২০১৪ ও ২০১৮ সালের মতো নীলনকশার নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে যে তামাশা করা হয়েছে তা এবার আর করতে দেবে না এ দেশের জনগণ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা রাতে মিছিল বের করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর