July 8, 2026, 11:19 pm

সিলেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • আপডেট Tuesday, November 14, 2023
  • 144 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনির্বাচিত মেয়র পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মেয়র একনেকে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১৪৫৯ কোটি টাকা অনুমোদন হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। সেইসাথে তিনি সিলেট নগরীকে একটি স্মার্ট আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নব-নির্বাচিত সিসিক মেয়রকে উষ্ণ অভিনন্দন জানান। সিলেট নগরী উন্নয়নে তিনি সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর